ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

আওয়ামী লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০:২৩, ১২ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

ছবি: ঢাকা এক্সপ্রেস

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে বসে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

রাশেদ খান বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছিল।

তিনি বলেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত দেশের স্বার্থ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপি সেসব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। জনগণের সহযোগিতায় বর্তমান বিএনপি সরকারও সব ধরনের ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন