শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:১৩, ৭ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা বিভিন্নভাবে তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আগেভাগে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার ঠেকানো সম্ভব হবে।
রিজভী বলেন, আগে ডেঙ্গু পরীক্ষা করতে টাকা নেওয়া হলেও এখন তা বিনামূল্যে করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।
এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী।
ঢাকা এক্সপ্রেস/এসআই