ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ডাকসু ভিপির বাড়িতে পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৫, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৪, ২২ নভেম্বর ২০২৬

ডাকসু ভিপির বাড়িতে পেট্রোল বোমা হামলা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় বলেও দাবি করেন নেতারা।

তারা অভিযোগ করেন, দেশে আবারও সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। অথচ এসব প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।

বিবৃতিতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দ ও ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন