ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

‘রূপকুমারী’ হয়ে হাজির সালমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪২, ২২ নভেম্বর ২০২৬

‘রূপকুমারী’ হয়ে হাজির সালমা

ছবি: সংগৃহীত

‘আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান’—সুরে সুরে কথাগুলো গাইছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। বাস্তবে এমন দাবি করছেন না তিনি। এটি তার নতুন গানের কয়েকটি লাইন।

শনিবার (২১ নভেম্বর) অন্তর্জালে প্রকাশিত হয়েছে সালমার নতুন গান ‘রূপকুমারী’। গানটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন পিয়াল হাসান। পিয়ালের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হয়েছে গানটির ভিডিও।

গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানচিত্রে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান।

গানের সূত্র ধরে সালমা বলেন, বাস্তবেও তিনি নিজেকে রূপনগরের রাজকন্যা মনে করেন। গানটির একটি ক্লিপ শেয়ার করে গায়িকা নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’

গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কাটছে সালমার। সপ্তাহখানেক আগেই প্রকাশিত হয়েছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। এর মধ্যে সম্প্রতি আরেকটি গানের রেকর্ডিং করেছেন তিনি। পাশাপাশি চলছে লাইভ শো। তিন দিন আগেই চট্টগ্রামে গান গেয়েছেন। শিল্পী জানান, এই শীতেও কনসার্টে অংশ নিতে দেশের নানা জায়গায় ছুটে বেড়াবেন তিনি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন