শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩, ১৫ নভেম্বর ২০২৬
কেয়া পায়েল। ছবি: ফেসবুক থেকে
দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। ক্যারিয়ারে ৪০০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। অসংখ্য বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে এই অভিনেত্রীকে। সম্প্রতি ‘হ্যাপিলি ম্যারিড’ ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন কেয়া। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
তবে একটি ঘটনা যেন পিছু ছাড়ছে না এই অভিনেত্রীর। চলতি বছরের জুনে মালদ্বীপে কেয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেসব ভিডিওতে এক যুবকের সঙ্গে দেখা যায় তাকে। যদিও বিষয়টি নিয়ে তখন মুখ খোলেননি তিনি।
এবার এশিয়া পোস্টের ‘এপি গ্লামার’ অনুষ্ঠানে উপস্থাপিকা শান্তা জাহানের প্রশ্নের জবাবে মালদ্বীপের ঘটনা নিয়ে কথা বলেছেন কেয়া। তিনি বলেন, ‘আমি জানতাম, এই প্রশ্নটি আমাকে করা হবে। আমি মালদ্বীপে গিয়েছিলাম একটি হোটেল ও রিসোর্টের প্রচারণার কাজে। সেটির নাম টাইকন। সেখানেই আমি ছিলাম। আমার সঙ্গে বন্ধু ও তাদের স্ত্রীরাও গিয়েছিলেন। সবারই ব্যক্তিগত জীবন থাকে। কাজের জায়গায় কাজ। কিন্তু ব্যক্তিগত জীবন আলাদা রাখাই ভালো। মানুষ এটি নিয়ে প্রশ্ন তুললে তখন ভালো লাগে না।’
কেয়া পায়েল আরও বলেন, ‘আমি কাজ করি দর্শকের জন্য। তারা যখন আমার কাজের প্রশংসা করেন, তখন খুব ভালো লাগে। তবে ওই ঘটনায় দেখেছি, অনেকেই ইচ্ছামতো গল্প তৈরি করেছেন।’
কথা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যকারীদের নিয়ে প্রশ্ন তোলেন কেয়া। তিনি বলেন, ‘তারা কি বেকার? আমি তো এত কাজ নিয়ে ব্যস্ত থাকি। এসব দেখার বা করার মতো সময় আমার নেই।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস