ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

গ্যাংস্টার রূপে ইমরান, ট্রেলারে নজর কাড়লেন অপরশক্তি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫৩, ১২ নভেম্বর ২০২৬

গ্যাংস্টার রূপে ইমরান, ট্রেলারে নজর কাড়লেন অপরশক্তি

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমি আবারও গ্যাংস্টার চরিত্রে বড় পর্দায় আসছেন। তাঁর আসন্ন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অপরাধজগতের অন্ধকার দিক, অতীতের জটিলতা ও সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিনেমায় এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। অতীতের নানা ঘটনা ও বর্তমান পরিস্থিতির জটিলতায় জড়িয়ে পড়া এই চরিত্রকে ঘিরেই এগিয়েছে গল্প। ট্রেলারে অ্যাকশন, রহস্য ও রোমান্সের মিশ্রণ দেখা গেছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ অপরশক্তি খুরানা। এবার তাঁকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। ট্রেলারে স্বল্প উপস্থিতিতেই তাঁর চরিত্রের ভয়ংকর দিক ফুটে উঠেছে। ইমরান হাশমির সঙ্গে তাঁর সংঘাত সিনেমার গল্পে বাড়তি উত্তেজনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, জেনেলিয়া দেশমুখের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে। তবে সিনেমায় তাঁর চরিত্রের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ফলে গল্পে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

গ্যাংস্টার গল্পের সঙ্গে অ্যাকশন ও রোমান্সের সমন্বয়ে নির্মিত ‘গানমাস্টার জি৯’ আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে আয়ুষ্মান খুরানা ও শারভারির সিনেমা ‘ইয়ে প্রেম মল লিয়া’। ফলে মুক্তির পর বক্স অফিসে দুই সিনেমার মধ্যে প্রতিযোগিতা হতে পারে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন