ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১৮, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৮, ১২ নভেম্বর ২০২৬

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। নিজস্ব জনবল থেকে তিনি সংস্থাটির সপ্তম কর্মকর্তা, যিনি মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে দুদকের মহাপরিচালক হন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।

মোহাম্মদ মোরশেদ আলমও একই ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালে তিনি দুদকের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন