শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৭, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৯, ১১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে চাঁদনী ট্রাভেল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
ঢাকা এক্সপ্রেস/এসএস