ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৬, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৬, ১০ নভেম্বর ২০২৬

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

ছবি: ঢাকা এক্সপ্রেস

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার নামে নতুন করে পাসপোর্ট ইস্যুর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর ৬ ও ৭ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট শর্তে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তি পাসপোর্ট আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট ইস্যু করা যাবে না।

তিনি আরও বলেন, আইনের ৭ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে।

তিনি বলেন, পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারাগুলো একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার নামে নতুন করে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন