শিরোনাম
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৫:০৮, ১০ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ভারী গাড়িচালক পদে ২০ জনকে নিয়োগ দেবে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
ভারী গাড়িচালক। পদসংখ্যা ২০টি। বেতন গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অষ্টম শ্রেণি অথবা স্বীকৃত বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো অনুমোদিত তফসিলি ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার জমা দিতে হবে। এ অর্থ অফেরতযোগ্য।
আবেদনের নিয়ম
আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নিজ ঠিকানা লেখা ডাকটিকিটসহ ৯×৪ ইঞ্চি আকারের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়
আগামী ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই