ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২১, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৭, ১০ নভেম্বর ২০২৬

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা থেকে ২টার মধ্যে অনুষদ ভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা একটি গাড়ির চালক খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে সেটিতে বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেন, ভবনের ওপরের দিক থেকে ককটেল ছোড়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন