ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন জানি না: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৯, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৭, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন জানি না: নুর

ফাইল ছবি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, সেটিও তাঁরা জানেন না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় হলে তাদের তৎপরতা বন্ধ করা সম্ভব।

তিনি আরও বলেন, যারা বাসে আগুন দিচ্ছে ও ভাঙচুর করছে, তাদের ধরিয়ে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বিরোধী দলের প্রতি সরকারের অহেতুক বিরোধিতা না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংসদে বিরোধী দল যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছে, রাজপথেও তাদের কাছ থেকে একই ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন