শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:১০, ১০ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিপিসি রক্ষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মুনীর চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেবে ইয়াং স্টার ক্লাব। একই আয়োজনে সংগঠনটির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
আগামী বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের বাকলিয়ায় সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রকাশিত পোস্টারে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টারে সংবর্ধিত অতিথি মুনীর চৌধুরীকে চ্যানেল এসের আবাসিক সম্পাদক এবং সচেতন চট্টলবাসী নাগরিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের স্বার্থ রক্ষায় বিপিসি আন্দোলনে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনা দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন কৌতুকশিল্পী ও চিকিৎসক ডা. বাসুরাজ চৌধুরী প্রিন্স। পোস্টারে তাঁকে এটিএন বাংলা ও মনসুন ফিল্মসের ট্যালেন্ট হান্টে কমেডি বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইয়াং স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলমের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। পোস্টারে তাঁকে চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও পরিচয় দেওয়া হয়েছে।
‘চট্টগ্রামের অর্থনৈতিক অধিকার, জনস্বার্থ ও মানুষের পাশে—এগিয়ে চলুক আমাদের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে নাগরিক সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করছে ইয়াং স্টার ক্লাব।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই