শিরোনাম
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪১, ৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কাজিপুর থানার স্থলবাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. শাহ আলম (৩৪), তার বাবা চান মিয়া শেখ, নজরুল ইসলাম (৪৫), তার বাবা মৃত আজগর আলী এবং রাশেদ রানা (৩৫), তার বাবা হযরত আলী। শাহ আলম ও নজরুল ইসলামের বাড়ি স্থলবাড়ি গ্রামে। রাশেদ রানার বাড়ি নতুন মাইজবাড়ি গ্রামে। তাদের সবার বাড়ি কাজিপুর থানার এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশের একটি দল স্থলবাড়ি গ্রামের শাহ আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িতে তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কাজিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।
ঢাকা এক্সপ্রেস/এসএস