শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০, ৯ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
আসছে ডিসেম্বরের শেষ দিকে সরকারি চাকরিজীবীরা চাইলে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এ জন্য তাদের অতিরিক্ত মাত্র এক দিন ছুটি নিতে হবে। মহান বিজয় দিবসের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে। তবে বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই দীর্ঘ ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নিয়মের ওপর।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কর্মদিবস। এ দিন এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন চাকরিজীবীরা।
কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
অর্থাৎ, ১৬ ডিসেম্বর সরকারি ছুটি, ১৭ ডিসেম্বর ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি এবং ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি—সব মিলিয়ে পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ।
ছুটির সুযোগ পাবেন যারা
সরকারি ছুটির নিয়ম অনুযায়ী, ১৬ ডিসেম্বর সাধারণ ছুটি। যেসব সরকারি চাকরিজীবীর অফিসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, তারা মাঝের ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) এক দিনের ঐচ্ছিক বা অতিরিক্ত ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা আলাদা। কারণ, একেক প্রতিষ্ঠানের ছুটির নিয়ম ও সাপ্তাহিক ছুটির দিন ভিন্ন। এ কারণে সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা চাইলেও একইভাবে চার দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ নাও পেতে পারেন।
ভ্রমণ ও অবকাশযাপনের পরিকল্পনা
বছরের শেষ দিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ হতে পারে ভ্রমণের ভালো সুযোগ।
বিশেষ করে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি আগে থেকে পরিকল্পনা করে নিতে পারলে বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন অবকাশ কাটানো সম্ভব হবে। তবে এ সুযোগ নিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নিয়ম ও অনুমোদনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস