ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৮, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩২, ৮ নভেম্বর ২০২৬

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন বলে এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর এসআরবি সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন ফারুক আহমেদ। এ সময় তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহির সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।

দেশের জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন