শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২০, ৮ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কার্যকর হয় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, অর্থনীতি গণতান্ত্রিক হলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হয়। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। তথ্যের স্বচ্ছতা আনতে সরকার কাজ করছে এবং এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
দেশের তথ্য নিয়ে কোনো সরকারের প্রতারণা করাকে নিজের সঙ্গে নিজে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না। এটি সময়ের অপচয়।’
ঢাকা এক্সপ্রেস/এসআই