ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

আজ স্বর্ণের ভরি কত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০৫, ২৬ অক্টোবর ২০২৬

আজ স্বর্ণের ভরি কত?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে রোববারও কমেছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (ভ্যাটসহ)। সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) যা বহাল রয়েছে।

স্থানীয় বাজারে খাঁটি সোনা বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

এর আগেও দুই দফা সোনার দাম কমানো হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন