শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১, ২৩ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) এ দামই বহাল রয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ২৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।
এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
এরও আগে ৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
ঢাকা এক্সপ্রেস/এসএস