ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৫, ২৩ অক্টোবর ২০২৬

শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন-চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুড়িগ্রাম সদর উপজেলার চর কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষাবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচিতে প্রায় ৫০ জন অংশ নেয়।

কর্মসূচিতে শিশু অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের নিজেদের মতামত, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দেওয়া হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘আমার চোখে শিশুর অধিকার’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা ছবি আঁকার মাধ্যমে শিশু অধিকার নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

আয়োজনটিতে সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন।

শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং মতামত প্রকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন