শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪৬, ২১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাগেরহাটের শরণখোলায় জুঁই (৩০) নামের এক নারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একমাত্র আসামি মাসুদ খানকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৬।
মামলার এজাহার অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে জুঁইকে নিয়ে যাওয়ার পর তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান মাসুদ খান। তাঁর বিরুদ্ধে জুঁইকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে। গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন।
এ ঘটনায় জুঁইয়ের মা শামসুন্নাহার রুনু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শরণখোলা থানায় মামলা করেন। গ্রেফতারের পর মাসুদ খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই