ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিজয়ার সুরে বিদায়, এক বছরের অপেক্ষা

পুলক রাজ

প্রকাশ: ১৭:৫০, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৩, ২১ অক্টোবর ২০২৬

বিজয়ার সুরে বিদায়, এক বছরের অপেক্ষা

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিজয়ার সুর আর বিষাদের আবহে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই আয়োজন।

দশমীর বিশেষ পূজা, দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা। ঢাকের বাদ্য আর প্রার্থনায় মুখর হয়ে উঠবে পূজামণ্ডপ। দেবীর কাছে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করবেন ভক্তরা।

সিঁদুর খেলায় অংশ নেবেন বিবাহিত নারীরা। একে অপরকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে জানাবেন বিজয়ার শুভেচ্ছা। আনন্দের এই আয়োজনের মাঝেও প্রিয় দেবীকে বিদায় জানানোর বেদনা ছুঁয়ে যাবে সবার মন।

উৎসব শেষ হলেও বিজয়ার শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা রয়ে যাবে সবার হৃদয়ে। বিদায়ের বিষাদ পেরিয়ে শুরু হবে নতুন করে অপেক্ষার পালা। আবারও পূজার আনন্দে মিলিত হওয়ার প্রত্যাশায় ভক্তদের কণ্ঠে ধ্বনিত হবে—‘আসছে বছর আবার হবে।’

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন