ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বেগমগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৫, ২২ অক্টোবর ২০২৬

বেগমগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় শতদল ক্লাব ও সূর্যসেন ক্লাব।

স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াচর্চার প্রসারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর জুমলা মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য স্বপন, আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, যুবদল নেতা কাজী রাজন এবং ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুবেল।

আয়োজকেরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগত সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণেরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পান।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ বাড়বে এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহন পাটওয়ারী।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন