শিরোনাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫:১৪, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২১, ২২ অক্টোবর ২০২৬
দেবী দুর্গার রূপে রুমিন ফারহানার ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি
ধর্মের নামে বিভাজন ও ঘৃণা ছড়ানোর সমালোচনা করেছেন রুমিন ফারহানা। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবির প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, “ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।”
পোস্টে রুমিন অভিযোগ করেন, বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার উদ্দেশ্যে ছবিটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। যারা ঘৃণা ছড়ানোকে ধর্মীয় আচরণ বলে মনে করেন, তাঁদের উদ্দেশে তিনি অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের দীর্ঘ তালিকা তুলে ধরেন।
ঘুষ, প্রতারণা, হত্যা, শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, সম্পদ লুট, খাদ্যে ভেজাল এবং অন্যের অধিকার হরণের প্রসঙ্গ উল্লেখ করে এসবের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা হয় না কেন—ব্যঙ্গাত্মক ভাষায় সেই প্রশ্ন সামনে আনেন তিনি।
পোস্টে ধর্মকে ব্যবসায় পরিণত করা, ধর্মের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং মিথ্যাচারের সমালোচনা করেন রুমিন। পাশাপাশি বোনের উত্তরাধিকারের অংশ আত্মসাৎ, বৃদ্ধ মা-বাবাকে পরিত্যাগ এবং ওজনে কম দেওয়ার মতো বিষয়ও তুলে ধরেন।
এসবের বিপরীতে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেই কারও ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলার প্রবণতাকে বিদ্রূপ করেন তিনি। পোস্টের শেষে দুর্গাপ্রতিমার বাহুর সংখ্যা নিয়েও সংশোধনী দিয়ে লেখেন, “মা দুর্গা দশভুজা, আটভুজা না।”