ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১১, ১৯ অক্টোবর ২০২৬

সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার: রিজভী

ফাইল ছবি

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের দেশ। ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, নাগরিকদের এ অধিকার সমুন্নত রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন