শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১১, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২১, ১৯ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান দিলীপ কুমার আগারওয়ালা।
ঢাকা এক্সপ্রেস/এসআই