শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০২, ১৭ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা করা হয়েছে।
শরিবার (১৭ অক্টোবর) ডিএমপির সূত্রে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০, ওয়ারী বিভাগে ৭৪, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ৭২, মিরপুর বিভাগে ১৩১, গুলশান বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।
অভিযানকালে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস