ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

রিসোর্টে আগুনে মর্মান্তিক মৃত্যু ছাত্রদল নেতার স্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:০২, ১৭ অক্টোবর ২০২৬

রিসোর্টে আগুনে মর্মান্তিক মৃত্যু ছাত্রদল নেতার স্ত্রীর

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তার (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত ১০ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
মৃত নাসরিন আক্তার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাবার নাম মোস্তফা কামাল।
মৃত নাসরিন আক্তারের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল বলেন, আমার স্ত্রী ও তার বান্ধবীরা ছোটবেলার বন্ধু।
একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন ও রোববার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছে। লাশ সংগ্রহে কক্সবাজার যাচ্ছি।

এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিল। সকালে সৌভাগ্যবশত তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছু সময় আগেই বাইরে বের হয়। তবে ওই সময় কক্ষে থাকা নাসরিন আক্তার ভেতরে আটকা পড়ে। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে।

তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের পরিচয় নিশ্চিতে কিছুটা সময় লাগতে পারে

ঢাকা এক্সপ্রেস/ ই

আরও পড়ুন