ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

রৌমারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭:২২, ১৭ অক্টোবর ২০২৬

রৌমারীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শনিবার দুপুরে ঢাকা-রৌমারী মহাসড়কের সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সায়েদাবাদ বাজারের কাছে একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন