ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে হামলা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৪, ১৭ অক্টোবর ২০২৬

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে হামলা

কাউছার। ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লা নগরীতে কাউছার নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় কুমিল্লার নন্দীর বাজার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (১৬ অক্টোবর) নগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক হয়। এর পরদিন শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির কাছে গেলে কাউছারের ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এ সময় তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপানো হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন