শিরোনাম
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১১:২৭, ১৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে আলিফ ফকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজে অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরির তেলঞ্জি এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চায়ের দোকানে বসে চা পান করছিলেন আলিফ ফকির। একপর্যায়ে আরও দুই যুবক দোকানে এসে চা পান করতে শুরু করেন। পরে চলে যাওয়ার সময় ওই দুই যুবক আলিফকে গুলি করে পালিয়ে যান।
পরে আলিফের শ্বশুরবাড়ির স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
ঢাকা এক্সপ্রেস/এসএস