ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

কুমিল্লায় ১৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২,৫০০ সদস্য

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮:১৪, ১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ১৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২,৫০০ সদস্য

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে ১৭৬টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য ৬৫টি বর্ডার আউটপোস্টের (বিওপি) পাশাপাশি আরও ছয়টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌরসভা পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

তিনি বলেন, সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা সহায়তা দেওয়া হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তায় বিজিবির ২ হাজার ৫০০ সদস্য দায়িত্ব পালন করছেন।

কর্নেল রকিবুল হাসান আরও বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকার ১৭৬টি পূজামণ্ডপে দ্রুত টহল ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন