ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

পূজার নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ডিআইজি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯:০৯, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৪, ১৫ অক্টোবর ২০২৬

পূজার নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ডিআইজি

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে আমতলী পৌর শহরের ৭নং ওয়ার্ডের রাধা-কৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিআইজি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানি বরদাশত করা হবে না। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা পিপিএম, আমতলী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম মাসুদ, আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান এবং আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কবির উদ্দিন ফকির, সদস্য সচিব জালাল আহমেদ খান, যুবদল নেতা মেহেদী জামান রাকিব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. হরিহর চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বসু।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমতলী উপজেলার ১৬টি মন্ডপে আনসার, গ্রাম পুলিশ ও পুলিশের টহল জোরদার করা হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানানো হয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন