শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৪, ১৪ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সকাল ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের একজনসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
কারখানাটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই