শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪, ১৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার আমতলীতে মাসিক আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত কুমার দাস, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হাসান ও মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, সদস্যসচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৌর সভাপতি মো. কামরুজ্জামান এবং জামায়াতে ইসলামীর পৌর সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন সুরা।
সভায় উপজেলা সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন সময়ে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস