ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

রাঙামাটি প্রতিদিধি

প্রকাশ: ১২:৩৫, ১১ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাঙ্গামাটিতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন আরমান হোসেন, তোতো চাকমা ও নয়ন চাকমা। রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া জিআর পরোয়ানামূলে হাফিজুর রহমান ও সুব্রত দাশ ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ হান্নানকে।

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন