শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৭, ১১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দুর্গাপূজায় যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর ঢাকা স্পেশাল-৩, ২০, ২৩ ও ২৪ অক্টোবর ঢাকা-কক্সবাজার রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ এবং ২৪ অক্টোবর চট্টগ্রাম স্পেশাল-৪ চলাচল করবে।
এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্ধারিত ছুটি বাতিল করা হয়েছে।
অতিরিক্ত যাত্রী পরিবহনে ট্রেনে নতুন কোচ যুক্ত করা, ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে রিলিফ ট্রেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই