শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৪, ১১ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ ঘটনায় আহতদের চিকিৎসা ও বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক রয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
গাজী আতাউর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে হবে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শত্রুতা বন্ধ এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই