শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৬, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪০, ১১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, দলের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সভায় আলোচনা হতে পারে।
সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক-দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই সভা ডাকা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।
ঢাকা এক্সপ্রেস/এসএস