ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি রিনা মুর্মু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৬, ৯ অক্টোবর ২০২৬

ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি রিনা মুর্মু

ছবি: ঢাকা এক্সপ্রেস

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২১তম কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রিনা মুর্মুকে সভাপতি এবং হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন আরও সাতজন।

বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির সম্মেলনের উদ্বোধন ও র‍্যালি হয়।

পরে বিকেল সাড়ে ৩টায় জাতীয় শহীদ মিনারে আলোচনা সভা, কমিটি পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ।

কমিটির অন্য পদে রয়েছেন সহসভাপতি অনিক কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইনজামামুল, অর্থ সম্পাদক অদিতি ইসলাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক গোলাম মাওলা, স্কুলবিষয়ক সম্পাদক সারমিন সুলতানা এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক সোহাগী সামিয়া।

কমিটির সদস্যরা হলেন বিশ্বজিৎ নন্দী, মিরাজ উদ্দিন, সুজন আহমেদ, রাজিব সূত্রধর, তানজিল হোসেন মুনীম, সাইফুল ইসলাম ও সুপ্রকাশ রায়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন