ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

বাসা থেকে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৫, ২ অক্টোবর ২০২৬

বাসা থেকে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

ফাইল ছবি

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।

বিমানবন্দর থানায় নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, লাগেজ ও ট্রলি সংকট নিয়ে উত্তেজনার সময় আখতারুজ্জামান বিমানবন্দরের কর্মকর্তাদের গালাগাল ও হুমকি দেন।

একপর্যায়ে তিনি এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন