শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৯, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪১, ২ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রথমে ছয়জনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা এক্সপ্রেস/এসআই