শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৯, ১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দিনব্যাপী সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।
সফরে পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার এ প্রকল্পে বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও নদী-জলাধার পুনঃখনন করা হবে।
পরে ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সেখানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার সরকারি ভবনে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন।
এ ছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়া হবে। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ঢাকা এক্সপ্রেস/এসআই