শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫০, ১ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কিটগুলো স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করে কূটনৈতিক প্রতিনিধি দল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক কিট পর্যায়ক্রমে দেশের উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে।
তিনি জানান, দেশে বর্তমানে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই