ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮

ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৬, ১ অক্টোবর ২০২৬

ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না: অর্থমন্ত্রী

ফাইল ছবি

আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগের জন্য আমার ওপর অনেক চাপ। কিন্তু আমরা কোনো ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না, দেবোও না। এ কথা বলেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলের একিটি হোটেলে আইসিবির সুবর্ণজয়ন্তীতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে, যে কারণে অনেকেই ব্যাংকের পরিচালক হতে চায় আর্থিক খাতের বিভিন্ন পদে বসতে চায় কিন্তু সরকার তা বিবেচনায় নিচ্ছে না।

এসময় অর্থমন্ত্রী বলেন, আইসিবিকে সবার মতোই ট্যাক্স দিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। এজন্য তাদের ‘দক্ষ ও প্রফেশনাল’ হওয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন