শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৪৯, ১ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
ভারতের কেরালার ত্রিসুরে স্বামীর এক নারী বন্ধুকে অপহরণ করে যৌন নিপীড়নের অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বরাতে জানা গেছে, গত মাসে ওই তরুণী তার বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে যান। পরে তারা ত্রিসুরের একটি হোটেলে অবস্থান করেন।
সেখানে পাঁচ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের আটক করেন। পরে দুজনকে বেঁধে গাড়িতে তুলে তামিলনাড়ুর দিকে নিয়ে যাওয়া হয়।
পুলিশের অভিযোগ, গাড়িতে ওই পুরুষকে মারধর করা হয়। পরে তাকে তামিলনাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে দেওয়া হয়। এতে তার হাত ও পা ভেঙে যায়।
অন্যদিকে, ওই তরুণীকে অন্য একটি গাড়িতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করেছে পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীর ফোনের অবস্থান শনাক্ত করে অভিযুক্তদের তথ্য দেন। পরে তাঁর নির্দেশনা অনুযায়ী ঘটনাটি ঘটানো হয় বলে পুলিশের দাবি।
এ ঘটনায় পাঁচ অভিযুক্ত ও ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই