শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৫, ১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) পাঠানো এক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বার্তায় তিনি বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার মাধ্যমে গত পাঁচ দশকে বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও গভীর হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও সহযোগিতা ক্রমেই বাড়ছে।
প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ভবিষ্যৎ সম্বলিত বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার যৌথ অঙ্গীকার দুই দেশের সম্পর্কের নতুন মাইলফলক। এ লক্ষ্য দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শুভেচ্ছা বার্তায় শি জিনপিংয়ের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চীনের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই