শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে বৃহস্পতিবার মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। এতে স্বাভাবিক সময়ের তুলনায় সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়।
পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়া উন্নত হলে দ্রুত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই