শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম বলেছেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি হবে না এবং সমাজে তাদের জায়গা হবে না। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ তানভীর বারী হামীম বলেন, ‘সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সমাজ হবে না, কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা এ দেশের শত্রু।’
তিনি দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শহীদ আনাস ও শহীদ আবরার ফাহাদের রক্ত লেগে আছে।
এ সময় ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের উদ্দেশে তিনি বলেন, সাবেক ছাত্রলীগের পুনর্বাসন ও আশ্রয়স্থল না হয়ে দেশপ্রেমের পরিচয় দিতে হবে এবং জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার আর সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মাফ করা হবে না।
ঢাকা এক্সপ্রেস/এসআই