শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গণতান্ত্রিক সমাজে অন্যের মত ও সমালোচনা গ্রহণ করার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, কোনো বক্তব্য পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করা সঠিক নয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ব্যারিস্টার আবদুর রাজ্জাক রচিত ‘Bangladesh Jamaat-e-Islami: Its History and Politics’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী।
University Press Limited থেকে প্রকাশিত বইটি রাজনীতিসংশ্লিষ্টদের পড়ার আহ্বান জানান তিনি।
বইটিকে আবদুর রাজ্জাকের জীবনদর্শন ও সমাজচিন্তার প্রতিফলন উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, ওপর থেকে ইসলামি শাসন চাপিয়ে দেওয়া নয়, বরং সমাজ থেকে ইসলামি মূল্যবোধের আলোকে রাষ্ট্র গড়ে তোলাই সঠিক পথ।
নতুন প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে আবদুর রাজ্জাকের মূল্যায়নের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, এসব বিষয়ে আবদুর রাজ্জাকের অবস্থান জাতির কাছে আরও আগে পরিষ্কার হলে অনেক প্রশ্নের অবসান হতে পারত।
মানবাধিকারকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণায় আবদুর রাজ্জাকের ভূমিকার কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে অধ্যাপক আলী রিয়াজ, সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ, অধ্যাপক দিলারা চৌধুরী এবং সাংবাদিক কামাল আহমেদ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই